পদ্মা সেতুর বরাদ্দ ৮১০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে পদ্মা সেতুর জন্য আট হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ছয় হাজার কোটি এবং প্রকল্প সাহায্য থেকে বাকি টাকার জোগান দেওয়া হবে।
আজ ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ মাসেই পদ্মা সেতুর নির্মাণ কাজসংক্রান্ত চুক্তি হবে। চার বছরের মধ্যে অর্থাত্ ২০১৮ সালে সেতুর নির্মাণ শেষ হবে।
পদ্মা সেতু নির্মাণকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ হলে জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে।