পদ্মার আইপিও, রূপালির রাইট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আর তালিকাভুক্ত আরেক বিমা কোম্পানি রূপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক শেয়ারের বিপরীতে একটি (১:১) রাইট শেয়ার অনুমোদন করেছে সংস্থাটি। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিকেলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।সাইফুর রহমান বলেন, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড আইপিওর মাধ্যমে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এ ছাড়া ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪ দশমিক ৩৭ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ প্রতিষ্ঠানটির বিদ্যমান ঋণ পরিশোধে ব্যয় করা হবে।সাইফুর রহমান আরও জানান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার প্রদান করবে। কোম্পানিটি এক কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৮১২টি রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারে ইস্যুমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।রাইট শেয়ার অনুমোদনের মাধ্যমে কোম্পানিটি মোট ৩৯ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা উত্তোলন করবে। ২০১০ সালের ইনস্যুরেন্স আইন অনুসারে প্রতিটি কোম্পানিকে ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন করার বাধ্যবাধকতা রয়েছে। এ বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে রাইট শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানটি টাকা উত্তোলন করছে। ২০১০ সালের ৩১ ডিসেম্বরের কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি এনএভি ৩৯ দশমিক ২৯ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ দশমিক ৩৯ টাকা।এ দিকে বাংলাদেশ ফান্ড ইউনিট বিক্রি করে যে টাকা সংগ্রহ করেছে, তা শেয়ারবাজারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে এসইসি। একই সঙ্গে বিএসআরএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র।