পপুলার লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ঢাকার ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারসহ কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক এম এ তাহের, পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী ও মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, ইনডিপেনডেন্ট ডিরেক্টর এ কে এম আমিনুল মান্নান, মো. খালেদ মোশারফ হোসেন ও মোল্লা গোলাম মোহাম্মদ এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬ সালের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি