পপুলারের স্টক ডিভিডেন্ড অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান আহমেদ। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, পরিচালক এম এ তাহের, কবির আহমেদ, মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী প্রমুখ এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৩ সালের জন্য ৪০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।