পবিত্র রমজানে ৯.৩০-২.৩০ ব্যাংকের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে অফিস ও লেনদেন কার্যক্রম শুরু হবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। আর লেনদেন চলবে সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্ত। বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

রমজান মাসের পর আবার বর্তমান সময়সূচি অনুযায়ী ব্যাংকের অফিস ও লেনদেন কার্যক্রম চলবে। বর্তমানে ব্যাংকের লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। অফিসের কার্যক্রম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।