পরমাণু বিদ্যৎকেন্দ্র নির্মাণে আইএইএর সহায়তা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক পরমাণু সংস্থার (আইএইএ) সার্বিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল সোমবার মন্ত্রণালয়ে আইএইএর মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রী সংস্থাটির কাছে এ সহায়তা চান। পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনের উদ্দেশে আইএইএর কাছে প্রাতিষ্ঠানিক, কারিগরি, পরিচালনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটাতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে আইএইএর সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, আইএইএর পরমাণু নিরাপত্তা এবং মান নিশ্চিতকরণে বাংলাদেশের যথাযথ অবস্থান রয়েছে। আর এ কারণেই ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটাতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের বৈধ অধিকার রয়েছে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য সম্ভাব্য আর্থিক সহায়তার উৎস, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা এবং বর্জ্য সংগ্রহের বিষয়েও দীপু মনি আইএইএর সহায়তা কামনা করেন। বাসস।