প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে এনসিসি ব্যাংক লিমিটেডের ১০৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক খায়রুল আলম চাকলাদার। বিজ্ঞপ্তি