
১২তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদান উপলক্ষে গঠিত পরামর্শক পর্ষদের চূড়ান্ত সভা সম্প্রতি ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করা হয়। বিজয়ীদের নাম শিগগির একটি অনুষ্ঠানে ঘোষণা করা হবে।
সভায় সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পরামর্শক পর্ষদের চেয়ারম্যান অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, পর্ষদের সদস্য রোকিয়া এ রহমান, সালেহউদ্দিন আহমেদ, এস কে সুর চৌধুরী, এম এ করিম, হুমায়রা ইসলাম, শাইখ সিরাজ; আশাদুল ইসলাম, অমলেন্দু মুখার্জি, এস এন কৈরী; সেলিমা আহমাদ, এম আবদুল আজিজ এবং সিটিব্যাংক এনএ, বাংলাদেশের এমডি ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।
সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে সিটিব্যাংক এনএ, বাংলাদেশ; ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন ও ক্ষুদ্রঋণ-সংক্রান্ত নেটওয়ার্কিং সংস্থা ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। এ আয়োজনের অন্যতম দুটি সহযোগী সংস্থা হলো ডেইলি স্টার ও চ্যানেল আই। বিজ্ঞপ্তি