>

বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৮০ শতাংশ মূলত কেনাকাটা। অপচয় বা দুর্নীতি মূলত হয় এখানেই। এই কেনাকাটা নিয়ে কাজ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট বা সিপিটিইউ। এই সংস্থার মহাপরিচালক ছিলেন অমূল্য কুমার দেবনাথ। এডিপি বাস্তবায়ন থেকে শুরু করে কেনাকাটার দুর্নীতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সিপিটিইউর সাবেক মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ
প্রশ্ন: বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবির বড় অংশই তো কেনাকাটা। এ ক্ষেত্রে কী ধরনের অভিযোগ বেশি আসে?
অমূল্য কুমার দেবনাথ: এডিপির গড়ে প্রায় ৮০ শতাংশের মতো ব্যয় হয় কেনাকাটায়। কোনো কোনো ক্ষেত্রে এই ব্যয় প্রায় ১০০ শতাংশ। যেমন নির্মাণধর্মী প্রকল্প। ক্রয়-প্রক্রিয়ার দুটি প্রধান ভাগ আছে। দরপত্র-প্রক্রিয়াকরণ এবং চুক্তি বাস্তবায়ন। আমি সিপিটিইউতে (কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট) থাকার সময়ে দেখেছি, এবং এখনো যাঁরা ফোন করে অভিযোগ করেন, বেশির ভাগ অভিযোগই আসে সাধারণত দরপত্র-প্রক্রিয়াকরণ নিয়ে। এর মধ্যে রয়েছে, নিরপেক্ষভাবে দরপত্রদলিল প্রস্তুত না করা, দরপত্র প্রস্তুতের সময় স্পেসিফিকেশন এমনভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট কাউকে কাজ পাইয়ে দেওয়া যায় সে ব্যবস্থা রেখে দেওয়া, এমনভাবে অভিজ্ঞতা চাওয়া হয় যাতে প্রতিযোগিতা কম হয়, দরপত্র দলিল ক্রয় এবং জমাদানে বাধা বা হুমকি, দরপত্র মূল্যায়নের সময় কাজ পাইয়ে দেওয়ার জন্য বিশেষ কারও প্রতি আনুকূল্য দেখানো, বহুল প্রচার না করা, পিপিআরের বিধিবিধান না মানা, অভিযোগ দেওয়া হলে তা আমলে না নেওয়া প্রভৃতি।
একটা উদাহরণ দিই। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা-চিটাগাং মহাসড়ক নির্মাণ টেন্ডার নিয়ে একটা অভিযোগ আসে। যেখানে ক্রয় নীতিমালায় (পিপিআর) সর্বনিম্ন ঠিকাদারকে টেন্ডার সিকিউরিটি জমা দেওয়ার সময় দিয়েছে ২৮ দিন, সেখানে ক্রয়কারী তাকে মাত্র সাত দিন সময় দিয়েছে। তদন্ত, মামলা ইত্যাদির পর অবশেষে টেন্ডারটি বাতিল হয়। এতে কাজটি প্রায় দুই বছর পিছিয়ে যায়। আপাতদৃষ্টিতে মনে হবে এতে দোষের কিছু নেই, আসলে কিন্তু তা নয়। জামানত জমা দেওয়ার জন্য অল্প সময় দিলে যদি ওই সময়ে সর্বনিম্ন ঠিকাদার জামানত দিতে সমর্থ না হয়, তা হলে দ্বিতীয় সর্বনিম্ন ঠিকাদারকে ওই কাজটি পাইয়ে দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তার দরপত্র মূল্য হয়তো কয়েক কোটি টাকা বেশি।
প্রশ্ন: সবচেয়ে অপচয় কোন পদ্ধতিতে বেশি হচ্ছে?
অমূল্য কুমার দেবনাথ: