পরিচালকদের রিটের শুনানি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির দিন আগামী বুধবার ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ১১ পরিচালকের দায়ের করা রিটে বাদী পক্ষের আইনজীবী রফিক-উল হক শুনানির দিন পুনর্নির্ধারণের আবেদন করলে আদালত আগামী বুধবার (১৬ মে) বেলা দুইটায় শুনানির দিন ধার্য করেন।এ ব্যাপারে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক জানান, ১৮ মে শুনানির দিন ধার্য থাকলেও ওই দিন শুক্রবার। এ ছাড়া ডেল্টা লাইফের ১১ পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পুনর্নির্ধারণের আবেদন মঞ্জুর করেন আদালত। ১৬ মে সব রিটের শুনানির তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।৮ মে ডেল্টা লাইফের ১১ জন পরিচালক এবং ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের দুই পরিচালক এ কাদের চৌধুরী এবং রিজিয়া ইউনূস এসইসির নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই দিন আদালতে রিটের শুনানি শেষে আদালত সব রিটের জবাব ১৮ মের মধ্যে দিতে বিবাদীদের নির্দেশ দেন। তবে ১৮ মে শুক্রবার হওয়ায় এবং ডেল্টা লাইফের ১১ পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে শুনানির দিন ধার্য করা হয়।