পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণের গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংরক্ষণ-সংক্রান্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।গেজেটে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সব সময় সম্মিলিতভাবে নিজ কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের পরিমাণ বর্তমানে ৩০ শতাংশের নিচে রয়েছে, আগামী ছয় মাসের মধ্যে তাঁদের মোট শেয়ারের পরিমাণ কমপক্ষে ৩০ শতাংশে উন্নীত করতে হবে। ওপরিউক্ত পরিমাণ শেয়ার ধারণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা পরিচালকেরা ওই পরিমাণ শেয়ার ধারণ ব্যতীত কোনো শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।এ ছাড়া যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালক ওপরিউক্ত শর্ত পূরণে ব্যর্থ হবেন, তাঁদের কোম্পানি কোনো রাইট অফার করতে পারবে না এবং পুনঃ গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলনও করতে পারবে না।স্বতন্ত্র পরিচালক ব্যতীত কোম্পানির প্রত্যেক পরিচালককে ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। অন্যথায় পরিচালকের ওই পদটি স্বাভাবিকভাবে শূন্য (ক্যাজুয়াল ভ্যাকান্সি) হবে।কোনো কোম্পানির পরিচালক পদ স্বাভাবিকভাবে শূন্য হলে সংশ্লিষ্ট কোম্পানির পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ারধারী বিনিয়োগকারী পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) স্বাভাবিকভাবে পরিচালক হিসেবে গণ্য হবেন।