পরিদর্শনে পোশাক কারখানায় পরিবর্তন এসেছে: আইএলও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর আগে রানা প্লাজা ধসের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিদর্শন উদ্যোগ নেওয়ায় বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনার দুই বছর স্মরণে গত বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক নিবন্ধে এ কথা বলা হয়েছে।
আইএলওর নিবন্ধে বলা পরিদর্শন কার্যক্রমের সুবাদে পোশাক খাত কীভাবে লাভবান হচ্ছে সেটি তুলে ধরা হয়েছে। খবর বাসসের।