পরিবর্তনশীল গণমাধ্যম নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের গণমাধ্যমের ওপর বাংলাদেশ’স চেঞ্জিং মিডিয়াস্কেপ: ফ্রম স্টেট কন্ট্রোল টু মার্কেট ফোর্সেস শীর্ষক বইয়ের প্রকাশনা উৎ​সবের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)।
বাংলাদেশের গণমাধ্যমের ওপর বাংলাদেশ’স চেঞ্জিং মিডিয়াস্কেপ: ফ্রম স্টেট কন্ট্রোল টু মার্কেট ফোর্সেস শীর্ষক বইয়ের প্রকাশনা উৎ​সবের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)।

বাংলাদেশের গণমাধ্যমের ওপর বাংলাদেশ’স চেঞ্জিং মিডিয়াস্কেপ: ফ্রম স্টেট কন্ট্রোল টু মার্কেট ফোর্সেস শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বইটির মোড়ক উন্মোচন করেন।
বইটি যৌথভাবে সম্পাদনা করেন ব্রায়ান শুস্মিথ ও জুড উইলিয়াম জেনিলো। বইটিতে লিখেছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য গণমাধ্যম বিশেষজ্ঞরা। তাঁদের লেখায় উঠে এসেছে গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন দিক যেমন গণমাধ্যমের মালিকানা, নীতি, সেন্সরশিপ ও জাতীয়তাবাদ। রয়েছে টেলিভিশন, রেডিও ও ফিল্মের ওপর নির্ধারিত কিছু রচনা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর জহিরুল হক, কমিউনিকেশনস অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স উপদেষ্টা জুডিথা ওলমেকার প্রমুখ।
বাংলাদেশে বইটি প্রচার ও প্রসারের জন্য ব্রিটিশ প্রকাশক ইন্টেলেক্ট বুকসের কাছ থেকে ইউল্যাব দেশভিত্তিক গ্রন্থ সত্ত্ব কিনে নিয়েছে। বাংলাদেশে বইটির দাম ২০০ টাকা।