পরিবহন খাতে কালো টাকা সাদা করার সুযোগ থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন খাতে কালো টাকা সাদা করা আরও কঠিন হয়ে পড়ল। আগের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি আয়কর দিয়ে এখন বাস, মিনিবাস, ট্যাক্সিক্যাব কিনে কালো টাকা সাদা করতে হবে।আগামী অর্থবছরের জন্য ভাড়ায় চালিত যানবাহনের বিনিয়োগ বিনা ব্যাখ্যায় গ্রহণের ক্ষেত্রে প্রদেয় আয়করের হার অনুমিত আয়করের দ্বিগুণের পরিবর্তে ১০ গুণ করার প্রস্তাব করা হয়েছে।বর্তমানে ভাড়ায় চালিত বাসের ক্ষেত্রে প্রথম ১০ বছর বার্ষিক ২০ হাজার টাকা ও পরবর্তী বছরপ্রতি ১০ হাজার টাকা, মিনিবাসের ক্ষেত্রে প্রথম ১০ বছর ১০ হাজার টাকা ও পরবর্তী বছরপ্রতি ছয় হাজার টাকা এবং ট্যাক্সিক্যাবের ক্ষেত্রে প্রথম ১০ বছর সাত হাজার টাকা ও পরবর্তী বছরপ্রতি তিন হাজার টাকা আয়কর দেওয়ার বিধান রয়েছে।এত দিন এই বিদ্যমান আয়করের দ্বিগুণ হারে কর দিলেই মালিককে যানবাহন কেনার অর্থের উৎস জানাতে হতো না। একটি বড় বাসমালিককে বার্ষিক ৪০ হাজার টাকা আয়কর দিলেই বিনিয়োগের উৎস জানতে চাইতেন না কর কর্মকর্তারা।কিন্তু বাজেট প্রস্তাব অনুযায়ী, এখন থেকে ভাড়ায় চালিত যানবাহনের বিনিয়োগ বিনা ব্যাখ্যার সুযোগ নিতে সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে বিদ্যমান আয়করের ১০ গুণ বেশি হারে অর্থ দিতে হবে। অর্থাৎ পরিবহন খাতে কালো টাকা সাদা করতে পাঁচ গুণ বেশি অর্থ খরচ করতে হবে। কালো টাকায় কেনা বড় বাসমালিককে এখন থেকে বছরে দুই লাখ টাকা আয়কর দিতে হবে।