পরিবেশ ও সামাজিক ঝুঁকিবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান এফএমও, ডিইজি, জাতিসংঘের সংস্থা ইউএনইপিএফআই, প্রোপারকো, ওসিইবি, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটিব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক এবং আইডিএলসির উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিটিব্যাংক ভবনে অনুষ্ঠিত ‘পরিবেশগত ঝুঁকি ও সুযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এ কর্মশালায় ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটিব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক এবং আইডিএলসির বিপণন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, আইন ও পরিপালন বিভাগে কর্মরত ১৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণ নেন। দুই দিনব্যাপী ছয়টি কর্মশালার প্রতিটিতে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি এবং সুযোগ ব্যবস্থাপনা-বিষয়ক আইনগত ও পরিপালনগত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সিটিব্যাংকে অনুষ্ঠিত ষষ্ঠ ও সর্বশেষ কর্মশালায় মূল বক্তা ও প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন। দুটি আন্তর্জাতিক টেকসই-বিষয়ক পরামর্শক এফআই কনসাল্ট ও এসএফএ কর্মশালাটি পরিচালনা করে। বিজ্ঞপ্তি।