পরিবেশ দূষণ রোধে সিটিসেল, ডিসিসি ও ডেটলের উদ্যোগ
ঈদুল আজহার সময় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশ রক্ষার্থে সিটিসেল বিশেষ পদক্ষেপ নিয়েছে। এ জন্য ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ডেটলের সঙ্গে সিটিসেল সম্পৃক্ত হয়েছে।সে অনুযায়ী ঢাকায় পরিবেশ দূষণ রোধে ঢাকা সিটি করপোরেশনকে ৭০০ লিটার ডেটল দেওয়া হয়েছে। ডিসিসিতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ডেটল হস্তান্তর করা হয়।সিটিসেলের মার্কেট কমিউনিকেশনসের প্রধান সৈয়দ তানজিন হক এবং রেকিট বেনকিজারের (বাংলাদেশ) মানবসম্পদ পরিচালক সানজিদ আলভী আহমেদ ডিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন বি কে সাহার কাছে ডেটল হস্তান্তর করেন।সংবাদ সম্মেলনে সিটিসেলের করপোরেট অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক শরীফ শাহ জামাল রাজ, রেকিট বেনকিজারের (বাংলাদেশ) প্রডাক্ট গ্রুপ ম্যানেজার (অ্যান্টিসেপটিকস) ফারিয়া ইয়াসমিনসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।