পরিবেশ সংরক্ষণ নিয়ে কাল চট্টগ্রাম চেম্বারের মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) উদ্যোগে আগামীকাল শনিবার বেলা ১১টায় ‘পরিবেশ সংরক্ষণে শিল্প মালিক ও ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।চেম্বারের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম।