পরিবেশকদের নিয়ে ইউনিলিভারের দিনব্যাপী কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে কোম্পানির শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর বা পরিবেশকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে।তৃতীয়বারের মতো ‘ডিস্ট্রিবিউটর থিংক ট্যাঙ্ক’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে কোম্পানির সাম্প্রতিক ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিতকরণ এবং সম্ভাব্য করণীয় ও পরিকল্পিত কর্মপন্থা নিয়ে পর্যালোচনা করা হয়। যাতে কোম্পানি উত্তরোত্তর ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করে। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাকেশ মোহান, কাস্টমার ডেভেলপমেন্ট ডিরেক্টর মহসীন আহমেদ, কাস্টমার ডেভেলপমেন্ট অপারেশন্স ম্যানেজার কাজী আমিরুল হক এবং আঞ্চলিক বিক্রয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ‘ডিস্ট্রিবিউটর থিংক ট্যাঙ্ক’ অনুষ্ঠানটি ইউনিলিভার বাংলাদেশের একটি সফল ও কার্যকর পদক্ষেপ যা পরিবেশকদের জন্য উদ্বুদ্ধকরণমূলক। বিজ্ঞপ্তি।