পরিবেশদূষণ রোধে 'সবুজ' কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণ রোধ এবং পরিবেশবান্ধব উত্পাদন ও পণ্য নিশ্চিত করতে সারচার্জ বসানোর প্রস্তাব করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে ১ শতাংশ হারে পরিবেশ সুরক্ষা সারচার্জ দিতে হবে।

২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশীয় শিল্পের যে সব খাত পরিবেশদূষণের ক্ষেত্রে অতিমাত্রায় সংবেদনশীল, সে সব শিল্পমালিকদের ইটিপি স্থাপনে উত্সাহ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবেশ হানিকর শিল্পপ্রতিষ্ঠানে উত্পাদিত সব ধরনের পণ্যের ওপর ১ শতাংশ হারে পরিবেশ সুরক্ষা সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে দেশীয় শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই। কিন্তু শিল্পোন্নয়নের প্রতিক্রিয়ায় মাটি, বায়ু ও পানির দূষণের বিষয়টিও উপেক্ষণীয় নয়।