পরিবেশবান্ধব জাহাজ ভাঙা শিল্প গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
দেশে পরিবেশসম্মতভাবে জাহাজভাঙা শিল্প গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।বাণিজ্যমন্ত্রী বলেছেন, পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সে লক্ষ্যে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে নীতিমালা তৈরি হচ্ছে। নীতিমালা প্রকাশিত হলে পুরোনো জাহাজ আমদানিতে আর কোনো সমস্যা থাকবে না।গতকাল সচিবালয়ে বাংলাদেশ রি-রোলিং মিল সমিতি এবং বাংলাদেশ স্টিল মিলস সমিতির সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।রি-রোলিং মিলস সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আলী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং স্টিল মিলস সমিতির চেয়ারম্যান শেখ ফজলুর রহমান, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আবদুস সালাম ও মহাসচিব বশির উল্লাহ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের যুগ্মসচিব শওকত আলী ওয়ারেসী এ সময় উপস্থিত ছিলেন।উভয় সমিতির নেতারা বাংলাদেশ জাহাজভাঙা সমিতির বিরুদ্ধে এমএস রডের কাঁচামালের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তোলেন। বিজ্ঞপ্তি।