পরিবেশবান্ধব জ্বালানি খাতে ঋণ দেবে সিটি ব্যাংক লিমিটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পরিবেশবান্ধব জ্বালানি খাতে ঋণ দেওয়ার লক্ষ্যে সিটিব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃ অর্থায়ন চুক্তি করেছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কাশেম এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (বিজনেস) সোহেল আর কে হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন) রায়হান-উল-আমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই চুক্তির ফলে সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়নে বায়োগ্যাস, সৌরশক্তি ও ইটিপি তথা বর্জ্য নিষ্কাশন প্রকল্পে ঋণ দেবে। বিজ্ঞপ্তি।