পরিবেশবান্ধব ঢেউটিন আনছে অ্যাপোলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো ইস্পাতের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ আজ রোববার থেকে শুরু হচ্ছে। দেশে বসবাসকারী আগ্রহী বিনিয়োগকারীরা ১০ অক্টোবর পর্যন্ত আইপিওতে আবেদন করতে পারবে। আর প্রবাসী বাংলাদেশিদের জন্য আবেদনের সুযোগ থাকছে ১৯ অক্টোবর পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া কোম্পানিটির তথ্য বিবরণী (প্রসপেক্টাস) থেকে জানা গেছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ১৫৩ কোটি টাকা ব্যাংক ঋণ শোধ করা হবে। এ ছাড়া ৬৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে এই প্রতিষ্ঠানটি।
নতুন প্রকল্পটির মাধ্যমে পরিবেশবান্ধব নন অক্সিডাজিং ফার্নেস প্রযুক্তির ঢেউটিন আনছে ‘অ্যাপোলো রানী মার্কা’ ঢেউটিনের প্রস্তুতকারক অ্যাপোলো ইস্পাত।
কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা অধিমূল্য যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য হয়েছে ২২ টাকা।