পরিবেশবান্ধব নির্মাণের জন্য আইএমএস সনদ পেল করল সিটিস্কেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম বা সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতির (আইএমএস) সনদ অর্জন করেছে।ভবন বা ইমরাত নির্মাণে গুণগত মান ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক ব্যবস্থাপনা এবং পরিবেশসম্মত পরিচালনব্যবস্থার স্বীকৃতস্বরূপ সিটিস্কেপ এই সনদ পেল।স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটিস্কেপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ারের হাতে ব্যুরো ভেরিতাসের দক্ষিণ এশীয়া অঞ্চলের প্রধান গিদো দোরি সনদটি তুলে দেন। বিজ্ঞপ্তি।