পরিবেশবান্ধব উপায়ে তৈরি পোশাক উৎপাদনে প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তৈরি পোশাকের বিশ্ববাজারে টিকে থাকতে হলে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় উৎপাদন করার কোনো বিকল্প নেই। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) ও তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর এক যৌথ আলোচনা সভায় গত মঙ্গলবার এমন মতামত তুলে ধরা হয়। গতকাল বিল্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টেক্সটাইল সাসটেইনেবিলিটি প্ল্যাটফর্ম (টিএসপি)’ কার্যক্রমের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে তৈরি পোশাকের উৎপাদন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান ও বিল্ডের সাবেক চেয়ারম্যান আসিফ ইব্রাহিম পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা অংশ নেন। বিজ্ঞপ্তি