পরিবেশবান্ধব প্রযুক্তির মেলা শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্লোবাল গ্রিন এক্সপো’ শীর্ষক পরিবেশবান্ধব প্রযুক্তির মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের এক্সপোনেট এক্সিবিশন ও ভারতের গ্রিনলিফ গ্রিন সল্যুশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ শিল্প খাতে টেকসই বিদ্যুতায়নের বিনিয়োগ সম্ভাবনার ওপর দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে বাংলাদেশসহ ১০ দেশের ৭৫টি প্রতিষ্ঠানের ১৩০টি স্টল আছে। এতে পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তি ও সেবা প্রদর্শিত হচ্ছে। সকাল ১০টা থেকে আটটা পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।