পরিবেশবান্ধব বাণিজ্যিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব বাণিজ্যিক ভবন হিসেবে রাজধানীর গুলশানে গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হলো সিটিস্কেপ টাওয়ারের। নির্মাতা প্রতিষ্ঠান সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেড বলেছে, ভবনটি অন্য ভবনের তুলনায় ৪৪ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ এবং ৬০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় করবে। এটি রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয়। এ ছাড়া ভবনটিতে সৌর প্যানেলের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, বিশ্বমানের প্রকৃতিবান্ধব এই ভবন এরই মধ্যে আন্তর্জাতিক বেশ কয়েকটি সনদ পেয়েছে। এটি যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের  লিড প্লাটিনাম সনদ অর্জন করবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী। উদ্বোধনী অনুষ্ঠানে  অতিথি হিসেবে ছিলেন পরিবেশ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিজ্ঞপ্তি