পরিবেশবান্ধব ব্যবসা ও বৈশ্বিক উষ্ণতা বিষয়ে র্যাপোর্টের সেমিনার
র্যাপোর্ট বাংলাদেশ লিমিটেড গতকাল শনিবার পরিবেশবান্ধব ব্যবসা ও বৈশ্বিক উষ্ণতার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করেছে।সেমিনারে সভাপতিত্ব করেন র্যাপোর্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোশারফ হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউজস্টান ডাউনটাউনের অধ্যাপক আনিসুল এম ইসলাম এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিড কনসালটিং (বাংলাদেশ) লিমিটেডের চেয়্যারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোডনি জে রিড।আলোচনায় অংশ নেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি মো. তাসলিমুর রহমান, মহিলা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নীলুফার বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জহিরুদ্দীন আরিফ, আইএফআইসি ব্যাংকের প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের এ কে মুজিবুর রহমান, বেঙ্গল কেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এস সিদ্দিকী এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এম মিজানুর রহমান।সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, গ্রিন বিজনেস চালু করার জন্য দেশে জনমনে ধারণা দেওয়ার ব্যবস্থা নেওয়া দরকার। সেই সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং এ দেশে যে সমস্যার সৃষ্টি করছে, সে জন্য উন্নত বিশ্বে দাবী-দাওয়া পেশ করতে হবে।এম মোশারফ হোসেন বলেন, বাংলাদেশ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিজ্ঞপ্তি।