পরিবেশবান্ধব ব্যবসার বিনিয়োগ সম্মেলন হচ্ছে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব ও টেকসই শিল্প প্রতিষ্ঠায় সবুজায়ন ব্যবসার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হবে।তিন দিনের এ মেলা আয়োজন করছে এক্সপোনেট এক্সিবিশন লিমিটেড। সম্মেলনের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।রাজধানীতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রীনবিল্ড থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান আয়োজকেরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ, আইটিএন বুয়েট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির (ইডকল) সহযোগিতায় ‘চতুর্থ সোলারটেক বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া সবুজ স্থাপত্য ও নির্মাণপ্রযুক্তির ওপর ‘দ্বিতীয় গ্রীনবিল্ড বাংলাদেশ’ এবং বাংলাদেশ শিপবিল্ডার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘তৃতীয় মেরিনটেক বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের ৭০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।এ সম্মেলন শেষ হবে ১৪ মার্চ। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সম্মেলন ও প্রদর্শনী খোলা থাকবে।