পরিবেশবান্ধব ব্যাংকিং বিষয়ে বিআইবিএমে প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সম্প্রতি ‘গ্রিন ব্যাংকিং’ বা ‘পরিবেশবান্ধব ব্যাংকিং’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এতে বিভিন্ন ব্যাংকের ৩৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) শাহ মো. আহসান হাবীব ও প্রভাষক তাহমিনা রহমান যৌথভাবে কর্মশালাটিতে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন শাহ মো. আহসান হাবীব।গ্রিন ব্যাংকিং বা পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের ধারণা, নীতিমালা, বিধানাবলি, এ-সংক্রান্ত প্রশাসনিক পরিকাঠামো, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা এবং দেশে এ ধরনের ব্যাংকিং প্রবর্তনের সমস্যা ও সম্ভাবনাগুলো পরীক্ষা করার উদ্দেশ্যে বিআইবিএম কর্মশালাটির আয়োজন করে। বিজ্ঞপ্তি।