পরিবেশবান্ধব মোবাইল ফোন পুরস্কার পেল গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ (বাঁ থেকে প্রথম) বিটকয়েন, ছবি: ইন্টারনেট
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ (বাঁ থেকে প্রথম) বিটকয়েন, ছবি: ইন্টারনেট

গ্রামীণফোন তার পরিবেশ পরিবর্তন কর্মসূচির জন্য জিএসএমএর গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব মোবাইল ফোন পুরস্কার পেয়েছে।

জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাসের মাধ্যমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে গ্রামীণফোন ২০১০ সালে পরিবেশ পরিবর্তন কর্মসূচি চালু করে। এই কর্মসূচির অধীনে ছিল কম জ্বালানি ব্যবহারকারী বেসস্টেশন স্থাপন ও সৌরশক্তি ব্যবহার।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠানরত জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গত মঙ্গলবার আয়োজিত ১৯তম বার্ষিক গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন।

বিবেক সুদ বলেন, ‘গ্রামীণফোনের সব কর্মীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটা আমাদের যাত্রার শেষ নয়, বরং চলমান প্রচেষ্টার স্বীকৃতি।’ বিজ্ঞপ্তি।