পরিবেশবান্ধব যান আমদানিতে মূসক অব্যাহতি মিলল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কয়েক ধরনের যান ও চেসিস আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে পরিবেশবান্ধব যান আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার বাজেটে এ বিষয়ে ঘোষণা দেন। আগামী বাজেটে সিএনজিচালিত ডাবল ডেকার, সিএনজিচালিত ৪০ বা এর বেশি আসনের সিকেডি বাস, ডাবল ডেকারের ইঞ্জিনসহ চেসিস, ৪০ বা এর বেশি আসনের বাসের ইঞ্জিনসহ চেসিস, চালকসহ ১৫ আসনের কম বিশিষ্ট পাবলিক ক্যারিয়ার ইঞ্জিনসহ চেসিস আমদানিতে মূসক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবটি বাস্তবায়িত হলে এসব যান ও ইঞ্জিন আমদানিমূল্য হ্রাস পাবে।