পরিবেশবান্ধব শিল্পায়নে যৌথ উদ্যোগ নেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা দেশে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।বক্তাদের মতে, বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়া শিল্প স্থাপনের অনুমতি না দিলে শিল্পবর্জ্যের নেতিবাচক প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে বাঁচানো সম্ভব।ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) মিলনায়তনে ‘শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াগত দক্ষতা অর্জন’ শীর্ষক তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সমেঞ্চলন গত মঙ্গলবার শুরু হয়। ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহামঞ্চদ আলাউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহিবুর রহমান, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন প্রকল্পের পরিচালক কানিজ ফাতেমা, বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, ডুয়েটের অধ্যাপক গণেশ চন্দ্র সাহা, অধ্যাপক এস এম আতিকুল ইসলাম, অধ্যাপক মো. শওকত ওসমান ও অধ্যাপক মো. নজরুল ইসলাম বক্তব্য দেন। সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, জাপান ও ভারতের শিল্পবর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত শতাধিক গবেষক, বিজ্ঞানী, পেশাজীবী, শিল্পোদ্যোক্তা ও পরিবেশবিদ অংশ নিচ্ছেন।