পরীক্ষামূলকভাবে উৎপাদনে গেল বেড়া বিদ্যুৎ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলার বেড়া বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রটিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎ পাদন করা হচ্ছে। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডলাইনে যুক্ত হচ্ছে। সব ঠিক থাকলে ২১ অক্টোবরের মধ্যেই এটিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কাছে হস্তান্তর করা হবে।জানা যায়, ২০১০ সালের ৫ আগস্ট বেড়া উপজেলার পৌর এলাকার বৃশালিখা মহল্লার বেড়া পাম্পিং স্টেশনের পাশে ‘বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র’ নামে ৭০ মেগাওয়াট উৎ পাদন ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ার হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৫৪২ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করছে। চুক্তি অনুযায়ী ৪৫০ দিনের মধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শেষ হওয়ার কথা। এটি ফার্নেস তেলে বিদ্যুৎ উৎ পাদন করবে।সরেজমিনে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই এ বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হওয়ায় বর্তমানে এতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎ পাদন করা হচ্ছে। এ বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস তেলের সাহায্যে বিদ্যুৎ উৎ পাদন করা হবে।বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা আশা করছেন, ২১ অক্টোবরের মধ্যে হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এটিকে পিডিবির কাছে হস্তান্তর করতে পারবে। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকাজের তদারকিতে থাকা পিডিবির নির্বাহী প্রকৌশলী প্রিয়তোষ চৌধুরী বলেন, ‘নির্ধারিত সময়ের কিছুটা আগেই এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী এখন পরীক্ষামূলকভাবে এতে বিদ্যুৎ উৎ পাদন করা হচ্ছে। বলা যেতে পারে, এ বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎ পাদনের জন্য এখন প্রস্তুত।’বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে স্থানীয় চাহিদা পূরণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। সে ক্ষেত্রে বেড়া, সাঁথিয়া, সুজানগর ও পাবনা সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে যাবে এবং এতে চার উপজেলা লোডশেডিং থেকে অনেকটাই মুক্তি পাবে।পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বেড়া কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার কিছু অংশসহ বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। পিক আওয়ারে (সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা) সমিতির আওতাভুক্ত এলাকায় ৩০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও পাওয়া যায় সর্বোচ্চ ১৭ মেগাওয়াট। প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাওয়ায় চার উপজেলায় লোডশেডিং চরম পর্যায়ে রয়েছে।পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক হরেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘বেশির ভাগ এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থানীয় চাহিদা পূরণে প্রাধান্য দিয়ে থাকে। এ জন্য আমরা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাভুক্ত এলাকা বেড়া, সাঁথিয়া, সুজানগর ও পাবনা সদর উপজেলায় প্রায় পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ বেশি বিদ্যুৎ পাওয়ার আশা করছি। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে এ এলাকায় লোডশেডিং অনেকটাই কমবে বলে আশা করছি।’