পর্যটকদের পছন্দ এশিয়ার ৫ শহর
বিশ্বের পর্যটকদের কাছে কোন শহর বেশি আকর্ষণীয়, কোন শহরে সবচেয়ে বেশি পর্যটক বেড়াতে আসেন—এমন একটি পরিসংখ্যান প্রকাশ করেছে মাস্টারকার্ড। বার্ষিক ভ্রমণসংক্রান্ত এই প্রতিবেদনে বিশ্বের ১৩২টি শহরের তালিকা প্রকাশ করেছে ক্রেডিট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠানটি। মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী পর্যটকদের পছন্দের শীর্ষ ১০টি শহরের পাঁচটিই হচ্ছে এশিয়ার। এগুলো হলো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং সিঙ্গাপুর ও হংকং।
এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। তালিকার অন্য শহরের মধ্যে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
২০১৪ সালে লন্ডনে বেড়াতে এসেছেন ১ কোটি ৮৮ লাখ পর্যটক। দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংককে বেড়াতে এসেছেন ১ কোটি ৮২ লাখ পর্যটক। তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্যারিসে আসা পর্যটকের সংখ্যা ১ কোটি ৬০ লাখ।