পর্যটন করপোরেশন ও বাংলালিংকের সমঝোতা স্মারক নবায়ন
পারস্পরিক অংশীদারির ভিত্তিতে কাজ করার লক্ষ্যে বাংলালিংক ও বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের মধ্যকার সমঝোতা স্মারক নবায়ন করেছে। গতকাল মঙ্গলবার উভয় প্রতিষ্ঠান নতুন সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিপণন মহাব্যবস্থাপক মো. কেরামত আলী খান এবং বাংলালিংকের প্রধান অর্থ কর্মকর্তা মোহামেদ ওসমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। আর বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব খান, বিপণন পরিচালক শিহাব আহমেদ, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশনস, এম-কমার্স ও হাই ভ্যালু সোলায়মান আলম, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশনস ইরাম ইকবাল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিআর অ্যান্ড কমিউনিকেশনস রাশেদ হাসান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলালিংক ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ২০০৮ সাল থেকে পারস্পরিক অংশীদারির ভিত্তিতে কাজ করে আসছে। এই সময় নিউ সেভেন ওয়ান্ডার্স ক্যাম্পেইন, পর্যটন মেলা আয়োজন, বিশ্ব পর্যটন দিবসে শোভাযাত্রার আয়োজন ও সাপ্লিমেন্ট প্রকাশসহ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অনেক কাজ সম্পন্ন করেছে।মোহামেদ ওসমান বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়েনেওয়ার লক্ষ্যে পর্যটন করপোরেশনের সহযোগী হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত। বিজ্ঞপ্তি।