পর্যটন করপোরেশনের নিট মুনাফায় ২৯.৪৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিচালিত ইউনিটগুলো ২০১০-১১ অর্থবছরে আট কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকার নিট মুনাফা অর্জন করেছে, যা এর আগের ২০০৯-১০ অর্থবছরের ছয় কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকার চেয়ে ২৯ দশমিক ৪৯ শতাংশ বেশি।ঢাকার মহাখালীর হোটেল অবকাশে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিপিসির ২৯তম বাণিজ্যিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব মো. আতাহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার।এতে সংস্থার পরিচালক জামাল আবদুন নাসের, অনন্ত কুমার চৌধুরী ও কালী রঞ্জন বর্মণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংস্থার ৩৯টি বাণিজ্যিক ইউনিটের মধ্যে ২৭টি ইউনিটের প্রধানেরা সম্মেলনে অংশ নেন। বাকি ১২টি ইউনিট লিজের মাধ্যমে পরিচালিত হচ্ছে।মো. আতাহারুল ইসলাম বলেন, একটি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান লাভজনক বলে চিহ্নিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ভ্যাট বা মূসক, কর ও সার্ভিস চার্জ পরিশোধ করেও যখন কোনো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে, তখন তা সত্যিকার অর্থে আশাব্যঞ্জক।মো. হেমায়েত উদ্দিন তালুকদার যেসব ইউনিট তুলনামূলকভাবে কম সাফল্য অর্জন করেছে, সেগুলোকে আরও বাণিজ্যিক সাফল্য অর্জন ও সেবার মান বাড়ানোর দিকে মনোনিবেশ করার নির্দেশনা দেন। বিজ্ঞপ্তি।