পর্যটন মেলায় ছাড় দেবে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আাগামীকাল বৃহস্পতিবার থেকে তৃতীয় এশীয় পর্যটন মেলা বা এটিএফ-২০১৪ শুরু হচ্ছে, যা শনিবার পর্যন্ত চলবে। এ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিটে বিশেষ মূল্যছাড় দেবে। ঢাকা থেকে কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, ইয়াঙ্গুন, রোম, ফ্রাংকফুর্ট প্রভৃতি গন্তব্যের টিকিটে বিজনেস ক্লাসে ১৫ শতাংশ ও ইকোনমি ক্লাসে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। অন্য সব গন্তব্যের টিকিট ৭ শতাংশ ছাড়ে বিক্রি করা হবে। টিকিট কেনার দিন থেকে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরু করতে হবে। মেলায় বিমানের স্টল থেকে নগদে এবং ভিসা কার্ড, মাস্টার কার্ড ও ডিবিবিএল (ডেবিট ও ক্রেডিট) কার্ডের মাধ্যমে টিকিট কেনা যাবে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।