প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বৃহস্পতিবার থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় পর্যটন মেলা উপলক্ষে মালয়েশিয়া এয়ারলাইনস বিশেষ মূল্য ছাড়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা ২০১০’ শীর্ষক এই মেলায় মালয়েশিয়া এয়ারলাইনস যাত্রীদের কাছে ১৯ হাজার ৯৭২ টাকায় ঢাকা থেকে কুয়ালালামপুর ঘুরে আসার সুযোগ দিচ্ছে। এই বিশেষ সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিদের মেলা অথবা যেকোনো ট্রাভেল এজেন্ট থেকে টিকিট কিনতে হবে।বর্তমানে বিশ্বের শতাধিক গন্তব্যে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে। বিজ্ঞপ্তি।