পর্যটনের বৈশাখী খাদ্য উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন জাতীয় হোটেল ও পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিটিউট গতকাল খাদ্য উৎসবের আয়োজন করে।এতে ইনস্টিটিউটের দুই বছর মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, এক বছর মেয়াদি শেফ, লেডিস বেকারি অ্যান্ড কুকারি ও ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা ও উৎপাদন বিভাগের প্রশিক্ষকেরা অংশ নেন। তাঁরা এই প্রদর্শনীতে মোট ১২২ ধরনের খাবার উপস্থাপন করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েতউদ্দিন তালুকদার ঢাকার মহাখালীতে হোটেল অবকাশে এই উৎসবের উদ্বোধন করেন।এদিকে, হোটেল অবকাশ বাংলা নববর্ষ উপলক্ষে ১ ও ২ বৈশাখ বিশেষ বৈশাখী খাবারের পসরা সাজিয়েছে। বিজ্ঞপ্তি।