পল্টনে মীনা ডেইলির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর পল্টনে প্রথমবারের মতো যাত্রা শুরু করল সুপার মার্কেট চেইন মীনা ডেইলি। সম্প্রতি মীনা বাজার ও মীনা ডেইলির চিফ অপারেটিং অফিসার শাহীন খান মীনা ডেইলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) আহমেদ শোয়েব ইকবাল, সিনিয়র ম্যানেজার (অপারেশনস) শামীম আহমেদ জায়গিরদার এবং ম্যানেজার (প্রজেক্ট) কামরুল হাসান। ‘মীনা ডেইলি’ মীনা বাজারের নতুন সংস্করণ। এ উপলক্ষে মীনা ডেইলির পল্টন শাখায় চলছে বিভিন্ন ধরনের উদ্বোধনী অফার। বিজ্ঞপ্তি।