প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিন মোহাম্মদ গ্রুপের সর্ববৃহৎ আবাসিক প্রকল্প আশুলিয়া মডেল টাউনে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য সম্প্রতি ঢাকা পল্লী বিদ্যুৎ
সমিতি-১-কে এক বিঘা জমির দখলস্বত্বসহ দলিল রেজিস্ট্রি ও হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান, নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত হোসেন, সহকারী পরিচালক আহমেদ রইস উদ্দিন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (সদর দপ্তর-কারিগরি) মো. আবদুন নূর ও এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবীরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।