পশমী সোয়েটারসে নিরাপদ নির্গমন প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম রপ্তানিকারী সোয়েটার উৎপাদক প্রতিষ্ঠান পশমী সোয়েটারস লিমিটেড সম্প্রতি তাদের কারখানায় জরুরি দুর্যোগ নির্গমন প্রশিক্ষণ পরিচালনা করেছে। প্রতিষ্ঠানটির প্রায় আড়াই হাজার কর্মী ও কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেন।

পশমী সোয়েটারসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের মার্চ থেকে পশমী এই ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এর ফলে সাম্প্রতিক ভূমিকম্পগুলোর সময় কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই তিন মিনিটের কম সময়ে প্রতিষ্ঠানের সব সদস্য নির্গমনের সুযোগ পায়। যেকোনো দুর্ঘটনা মোকাবিলার জন্য পশমী সোয়েটারসের অগ্নিনির্বাপক, উদ্ধারকর্মী ও প্রাথমিক চিকিৎসক দল নিয়োজিত রয়েছেন।
ফায়ার সার্ভিস ও বিজিএমইএর ফায়ার সেফটি সেল পশমীর কর্মীদের এ প্রশিক্ষণ দেয়।