পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রপ্তানি করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলাদেশে আলু রপ্তানি করতে চায়। এ লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছে।পশ্চিমবঙ্গে এবার রেকর্ড পরিমাণে আলু উৎপাদিত হয়েছে। সে জন্যই মূলত রাজ্য সরকার প্রতিবেশী বাংলাদেশে আলু রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে দ্বিপক্ষীয় বৈঠকে যাতে আলু রপ্তানির বিষয়টিও ওঠে, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তৎপরতা শুরু করেছে। এই রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায় এরই মধ্যে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে দেখা করেছেন, যাতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।বর্তমানে পশ্চিমবঙ্গে প্রতিবছর প্রায় এক কোটি মেট্রিক টন আলু উৎপাদিত হয়। কিন্তু বাজারের অভাবে প্রতিবছর অন্তত ২০ শতাংশ আলু নষ্ট হয়ে যায়। তাই উদ্বৃত্ত আলু যাতে রপ্তানি করা যায়, সে ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আলোচনা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানানো হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এই বিষয়ে উৎসাহ দেখিয়েছেন বলে জানান পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী অরূপ রায়।