পশ্চিমবঙ্গে হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতাসহ পশ্চিমবঙ্গের সর্বত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য হঠাৎ করে বেড়ে গেছে।দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে বিরোধী জোট বামফ্রন্ট ইতিমধ্যে কলকাতার বড় বড় কাঁচাবাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেছে। বাজারে দাম যাচাই করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতার কয়েকটি কাঁচাবাজার পরিদর্শন করেছেন। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছেন। তবে বাজারে চালের মূল্য সেভাবে বাড়েনি। কলকাতার বাজারে এখন প্রতি কেজি বেগুন ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৭০ রুপি, ঝিঙে ৫০ থেকে ৬০ রুপি, পটল ৫০ থেকে ৬০ রুপি, কুমড়ো ১৫ থেকে ২০ রুপি, পিঁয়াজ ২০ থেকে ২২ রুপি, ডাঁটা ২৫ থেকে ৩০, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ রুপি, পুঁইশাক ৩০ থেকে ৩৫ রুপি, করলা ৫০ থেকে ৬০ রুপি, টমেটো ৩০ থেকে ৩৫ রুপি, কাঁকড় ৪০ থেকে ৫০ রুপি, আলু আট থেকে নয় রুপি, আদা ৬০ থেকে ৭০ রুপি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে চাল (মিনিকেট) বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৮ রুপি দরে। চিনি ৩২ রুপি, আটা ১৫ ও ময়দা ১৬ রুপি দরে বিক্রি হচ্ছে।মাছের মধ্যে প্রতি কেজি ইলিশ ১৫০ থেকে ৪০০ রুপি, রুই-কাতলা ১০০ থেকে ২০০ রুপি, পোয়া ৭০ থেকে ৯০ রুপি, পাবদা ২০০ থেকে ২৫০ রুপি, কই ২০০ থেকে ৪০০ রুপি, জাপানি পুঁটি ৭০ থেকে ৮০ রুপি, তেলাপিয়া ৮০ থেকে ৯০ রুপি, চিংড়ি ১৫০ থেকে ৩০০ রুপি দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া প্রতি কেজি মুরগি (কাটা) ১৩০ রুপি, ডিম প্রতিটি তিন রুপি ও খাসির মাংস প্রতি কেজি ৩০০ রুপি দরে বিক্রি হচ্ছে।