পশ্চিমা বিশ্বের মন্দায় ভারতের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা বিশ্বের মন্দার নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের পর্যটন খাতের ওপর। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এই চিত্র মিলেছে।এতে দেখা যায়, এ বছরের জুলাই মাসে দেশটিতে বিদেশি পর্যটকের আগমন গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ২ দশমিক ১০ শতাংশ বেড়েছে।এ বছরের জুলাই মাসে দেশটিতে পাঁচ লাখ ২৫ হাজার পর্যটক এসেছে। গত বছরের জুলাই মাসে এসেছিল পাঁচ লাখ ১৪ হাজার পর্যটক।২০১২ সালের জুলাই মাসে পর্যটন খাতে বৈদেশিক মুদ্রা বাবদ আয় হয়েছে ১৫১ কোটি ২০ লাখ ডলার। আর ২০১১ সালের জুলাই মাসে এই অঙ্ক ছিল ১৬০ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ জুলাই মাসে পর্যটন খাতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। গত বছর আয় বেড়েছিল ৩৭ দশমিক ৮০ শতাংশ। পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পর্যটক আগমন কমে যাওয়ার পাশাপাশি ভারতীয় রুপির বড় ধরনের দরপতনের প্রভাবও পড়েছে এই খাতের বৈদেশিক মুদ্রা আয়ে।পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০১২ সালের জানুয়ারি-জুলাই সময়কালে ৩৭ লাখ ৬২ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছে, যা ২০১১ সালের একই সময়ে ছিল ৩৫ লাখ ২৯ হাজার। সূত্র: বিজনেস লাইন