পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিগুলো হলো: মিথুন নিটিং, তাল্লু স্পিনিং, কোহিনুর কেমিক্যাল, বঙ্গজ ও ওরিয়ন ইনফিউশন।মিথুন নিটিং জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১ ডিসেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৬ দশমিক ১০ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২২০ দশমিক ৬৪ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৭৪ দশমিক ১০ টাকা।তাল্লু স্পিনিং জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর। এজিএমের রেকর্ড ডেট ১ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত অর্থবছরে তার ইপিএস ৯ দশমিক ৭৩ টাকা, এনএভি ১২০ দশমিক ১৫ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৩০ দশমিক ৫৫ টাকা।বঙ্গজ জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। তাদের এজিএম আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১ ডিসেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইপিএস ২৫ দশমিক ৭৬ টাকা, এনএভি ১৬০ দশমিক ২১ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১ দশমিক ৩২ টাকা।কোহিনুর কেমিক্যাল জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত জুনে শেষ হওয়া অর্থবছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৩ নভেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের ইপিএস ৮৫ দশমিক ১৬ টাকা, এনএভি ১৫ দশমিক ৬৭ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২৮ দশমিক ৮৮ টাকা।ওরিয়ন ইনফিউশন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৩ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত অর্থবছরে তাদের ইপিএস ১৬ দশমিক ১৩ টাকা, এনএভি ৯৩ দশমিক ২৩ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১১ দশমিক ৩৬ টাকা।আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।