পাঁচ টাকার নতুন নোট আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি বাজারে ছাড়া হবে। এ নোটে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে।  নতুন এ নোটটির সামনের অংশে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের ওপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পেছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। তথ্য বিবরণী