পাঁচ দিন ধরে যমুনা সার কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় পাঁচ দিন ধরে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। জানা গেছে, বুধবার রাতে জেএফসিএলের অ্যামোনিয়া প্ল্যান্টে রিফরমারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। টিউবটি মেরামত করতে পাঁচ-ছয় দিন লাগতে পারে বলে জানান জেএফসিএলের এমডি অচিন্ত্য কুমার দেব।