পাঁচ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নতুন বছরের প্রথম দিন থেকে মাছ ছাড়া অন্য সব পণ্য রপ্তানি পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার আবার শুরু হয়েছে।আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, আগামী শনিবার থেকে সব পণ্য রপ্তানি হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ছাড়া অন্য সব পণ্য আমদানি বন্ধ রাখেন ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীরা। বাংলাদেশে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে পণ্যের মূল্যের ওপর প্রভাব পড়েছে জানিয়ে তাঁরা আমদানি বন্ধ রাখেন।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বলেন, পাথর আর ইট ছাড়া অন্য সব পণ্য বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় রপ্তানি শুরু হয়েছে।