পাঁচ দিন বন্ধ থাকার পর আমদানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে।
ভারতীয় ব্যবসায়ীরা নিম্নমানের পাথর পাঠানোর প্রতিবাদে বাংলাদেশি ব্যবসায়ীরা গত শনিবার থেকে আমদানি বন্ধ রাখেন। এ নিয়ে ভারতের মহদিপুর বন্দরে গত বুধবার উভয় দেশের ব্যবসায়ীদের এক বৈঠক হয়। এতে সমঝোতা হওয়ায় গতকাল আবার পাথর আমদানি শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশের সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি কবিরুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম সেন্টু এবং ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির সভাপতি রামচন্দ্র ঘোষ, সম্পাদক সুকুমার সাহা, কর্মকর্তা নিখিল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।